জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলায় অংশগ্রহন করেন গোহট দক্ষিন ও আশ্রাফপুর ইউনিয়ন একাদশ। এতে ৪৫ মিনিট করে ৯০ মিনিটের খেলায় উভয় একাদশ ১-১ গোলে ড্র হলে ট্রাইবাকারে আশ্রাফপুর একাদশ চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক বাবু সন্তোষ চন্দ্র সেনের পরিচালনায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জাহিদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন, গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, কচুয়া পৌর সদর বাজার কমিটির সভাপতি জাকির হোসেন (বাটা), আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী প্রমুখ।
বক্তব্য শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
H/N