POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর পালায়ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৭, ২০২২ | সময়: ৭:৫০ অপরাহ্ণ
 চাঁদপুর সদর উপজেলার আশিকাটি  ইউনিয়নে শাপলা আক্তার রিমি (২০) নামে নববধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
১৭ মে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দক্ষিণ আশিকাটি গ্রামের এনায়েত পাটোয়ারী বাড়িতে খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ। ঘটনার পর ঘাতক স্বামী শাহ পরান গাজী পালাতক রয়েছে।খবর পেয়ে চাঁদপুর সদর সার্কেল আসিফ মহিউদ্দীন, মডেল থানার ওসি আব্দুর রশিদ , পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত করে ও আলামত সংগ্রহ করেন।

শাপলা আক্তার রিমি ময়মনসিংহ চরকুমারিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। হত্যার ঘটনার সাথে জড়িত স্বামী শাহ পরান গাজী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী (গাজী বাড়ী) শহর গাজীর ছেলে। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, একমাস পূর্বে শাহ পরান গাজী স্ত্রীসহ এনায়েত পাটোয়ারি বাড়ি একটি কক্ষ ভাড়া নেয়। রাতের কোন এক সময়ে স্ত্রী শাপলা আক্তার রিনিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে তার স্বামী শাহপরান পালিয়ে যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে খাটের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পলাতক আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন