POPULAR BD NEWS
Popular BD News Logo

বোনের বিয়েতে এসে ভাইয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৩, ২০২২ | সময়: ১০:১৩ পূর্বাহ্ণ

কচুয়া উপজেলার নুরপুর গ্রামে বোনের বিয়েতে এসে ভাই বোরহান উদ্দিন শুভ বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

বুধবার তার বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের দিন রাতে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে । পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

বোরহান উদ্দিন শুভ কচুয়ার চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল। তার মৃতুতে পরিবার সহ এলাকায় শোকের মাতম দেখা দেয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন