POPULAR BD NEWS
Popular BD News Logo

চার – শূণ্য গোলে হাজীগঞ্জ পৌরসভা একাদশের শুভ সূচনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১২, ২০২২ | সময়: ৭:০১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তী নির্বাচনী এলাকার সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

উদ্বোধনী খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ বনাম হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা একাদশ মুখোমুখি হয়। দুই দলের আক্রমণাত্মক খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে প্রথম অর্ধের খেলা শেষ করে হাজীগঞ্জ পৌরসভা একাদশ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হাজীগঞ্জ পৌরসভা একাদশের খেলোয়াড়দের তাণ্ডবে আরো একটি গোলের দেখা পায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ। দ্বিতীয়ার্ধের খেলার ১৫ মিনিটের মাথায় একটি এবং খেলা শেষ হওয়ার ছয় মিনিটের মাথায় আরো একটি গোল দিয়ে ৪-০ গোলে জয় ছিনিয়ে নেয় হাজীগঞ্জ পৌরসভা একাদশ।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ (পিপিএম), হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন