POPULAR BD NEWS
Popular BD News Logo

৪০০ লিটার তেল উদ্ধার, ৪৭ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১২, ২০২২ | সময়: ৫:১২ অপরাহ্ণ
সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্যের চেয়ে বিশি দামে বিক্রয়, পাঁচ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা। সারদেশে যখন সয়াবিন তেল সংকটে ভুগছে সাধারণ মানুষ তখনই এই সুযোগকে কাছে লাগিয়ে ন্যায্য মূল্যের চেয়েও বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করছে কিছু অসাধু ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার মতলব বাজারে এমনই কিছু অসাধু ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হাতে।
ওই সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং সয়াবিন তেল বোতলের গায়ের রেটের চেয়ে বেশি দামে বিক্রি করায় নিয়াজী স্টোরকে দুই হাজার টাকা, নিয়াজী স্টোরকে ৩০ হাজার টাকা, ফরাজী স্টোরকে ৫ হাজার টাকা, মোবারক স্টোরকে ৩ হাজার টাকা ও বিপুল স্টোরকে ৭ হাজার টাকাসহ মোট পাঁচ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচ প্রতিষ্ঠান থেকে ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে পরে তা নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক জনসাধারণের কাছে বিক্রি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়। অভিযানে ওই সময় মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন