POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই ইউনুস মিঞা ও এএসআই হলেন রেজাউল করিম 

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: মে ১১, ২০২২ | সময়: ৩:১৬ অপরাহ্ণ
এলাকার আইনশৃংখলার উন্নয়ন,ওয়ারেন্ট তামিল,মাদক ও ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউল করিম।
 বুধবার সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২২ সালের এপ্রিল মাসে আইনশৃংখলার উন্নয়ন,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধারে সফলতা অর্জন করায় হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউলকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই, ও এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
 এ সময় অসামান্য অবদান স্বরুপ এসআই ইউনুস মিঞা ও এএসআই রেজাউল করিমকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চাঁদপুর  জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম)। মাসিক কল্যাণ সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন। শ্রেষ্ঠ পুরুষ্কার অর্জনকারী হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম পপুলার বিডিনিউজকে জানান, ভাল কাজে পুরুষ্কার পেলে সত্যিই নিজেকে অনেক গৌরবান্বিত মনে হয় এবং কাজ করতে অনেক বেশী আগ্রহ বাড়ে। হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও থানার ওসি জোবাইর সৈয়দ এর সার্বিক নির্দেশনায় এবং আন্তরিকতায় মাদক ও ইয়াবা উদ্ধারে কাজ করে যাচ্ছেন। ওনাদের আন্তরিকতার কারণে তিনি চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। এ সম্মাননা আমার জন্য অনেক সাফল্যের এবং গৌরবের। সকলের কাছে দোয়া ভালবাসা কামনা করছি। আমি চাই হাজীগঞ্জ থানা একটি মাদক, সন্ত্রাস মুক্ত হোক।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন