POPULAR BD NEWS
Popular BD News Logo

মোবাইলে গেমস খেলতে বারণ করলো মা, স্কুলছাত্রের আত্মহনন

মাসুদ রানা, কচুয়া | প্রকাশিত: মে ১০, ২০২২ | সময়: ৭:৩৯ অপরাহ্ণ

মোবাইলে গেমস খেলতে বারণ করায় মায়ের সাথে অভিমান করে কাজী জীবন (১২) নামের স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার কচুয়ার দক্ষিন শাসনপাড়া গ্রামের কাজী বাড়িতে আম গাছের সাথে ওড়না পেচিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। কিশোর কাজী জীবন শাসনপাড়া গ্রামের প্রবাসী মো. ইউসুফ কাজীর ছেলে ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

তার মা সাজেদা বেগম ও দাদা কাজী সফিকুর রহমান বলেন, জীবন দুষ্ট প্রকৃতির ছিল। লেখাপড়ায় মনযোগী হতে বলায় অভিমানে বাড়ির পূর্ব পাশে আমের ডালে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ওসি মো. মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন