POPULAR BD NEWS
Popular BD News Logo

বিয়ের আট মাস না যেতেই নিপুর আত্মহনন

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মে ৯, ২০২২ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ

কচুয়ার হারিচাইল গ্রামে নুসরাত ফাতেমা নিপু (২৮) নামের নববধুর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মাহবুব উল ইসলামের মেয়ে। সোমবার নিপুর স্বামীর গৃহের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. মহিন উদ্দিন খান (৪০) কে আটক করা হয়।

নিহতের ভাই সাজেদুল হাসান জানান, প্রায় ৮মাস পূর্বে তার বোনের সাথে মহিন উদ্দিনের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে বিভিন্ন সময়ে কলহ সৃষ্টি হতো। সেই অভিমানে তার বোন আত্মহত্যা করতে পারেন বলে তিনি দাবি করেন। তার বোনের আত্মহত্যার জন্য স্বামী মহিন ও তার প্রথম স্ত্রী মরিয়মকে দায়ী করেন।

নিপুর স্বামী মহিন উদ্দিন জানান, ব্যবসায়িক কারনে আমি আমার ২য় স্ত্রী নিপুকে নিয়ে ঢাকার মুগদার বাসাবো এলাকায় থাকতাম। ঈদে ছুটিতে বাড়িতে আসলে নিপু এলাকায় বাসা ভাড়া করে থাকবেন বলে জানায়। সেই সুবাদে আমি রবিবার রহিমানগর এলাকায় বাসা ভাড়া করি এবং সোমবার ওই বাসায় উঠার কথা ছিল আমাদের। কিন্তু কী কারনে নিপু আত্মহত্যা করেছেন তা আমার জানা নেই। তিনি আরো জানান, আমি পাশ^বর্তী কক্ষে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার মোবাইলে গলায় ফাঁস দেয়ার চেষ্টার ছবি ও এসএমএস পাই।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি এবং তার ভাই আত্মহত্যার প্ররোচনায় একটি এজাহার দিয়েছেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন