POPULAR BD NEWS
Popular BD News Logo

জন্মদিনের কেকে আনতে গিয়ে প্রাণ গেলো নুসরাতের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৯, ২০২২ | সময়: ১১:৫১ পূর্বাহ্ণ

৮ মে রোববার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নুসরাত (৯) এর শুভ জন্মদিন। জন্মদিনের কেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় নুসরাত।

নুসরাতের জন্মদিনের কেক কিনতে নুসরাতের মা ও তার ছোট বোনকে নিয়ে মতলব বাজার থেকে কেক কিনে আনে। সিএনজি যোগে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বাড়ির সামনে নামে। সিএনজি ড্রাইভারকে ভাড়া দেওয়ার সময় নুসরাত দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি প্রাইভেটকার এসে ধাক্কা দেয়। এতে নুসরাত গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও উপজেলার সাবুর এলাকার আবদুল মান্নানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমার গড়ির মালিক রিয়াজ উদ্দিন রাতুল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে চাঁদপুর যাওয়ার সময় নন্দলালপুর এলাকায় সিএনজির পিছন থেকে হঠাৎ একটি মেয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে পরে। মেয়েটিকে বাচাতে গিয়ে আমি গাড়ি রাস্তা থেকে নিচে নামিয়ে দেই।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন