করোনাভাইরাসে দেশে আজও কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন কোভিডে মৃত্যুহীন কাটাল বাংলাদেশ। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে। এর আগে গত ২০ এপ্রিলের পর করোনায় কারও মৃত্যুর খবর আসেনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
https://fb.watch/cTp40ANNQc/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৩৮ শতাংশ ছিল।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ২৬৩ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
সূত্র: যুগান্তর
H/N