POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি উপজেলা ও পৌরসভা ছাত্রদলের ঈদ পূর্ণ মিলনী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৭, ২০২২ | সময়: ১:২৬ অপরাহ্ণ

শুক্রবার বিকালে শাহরাস্তি মাজার গেইট সংলগ্ন কপি পার্ককে শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি- হাজীগঞ্জ বিএনপির কর্ণদ্বার  লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

ইঞ্জিনিয়ার এ বি এম পলাশের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সি এ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোজাহের হোসেন ও যুগ্ম সম্পাদক আবুল কালাম আতাহার।

শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অন্যান্যদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নিজাম উদ্দিন রিপন, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গনি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আব্দুল কাইয়ূম রিপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,পৌরসভা সদস্য সচিব আবুল হায়দার।

বক্তৃতা করেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক এ বি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, শাহ নেওয়াজ টিপু, মহি উদ্দিন, মাসুম বিল্লাহ, শামীম আশ্রাফ, ফাহাদ হোসেন, ইব্রাহিম, আঃহান্নান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সুজন,পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব তানভীর হাসান সোলেমান,পৌর কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, মহিলা দলের নেত্রী রওশন আরাসহ আরো অনেকেই।

ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তৃতায় আগামী সংসদ নিবার্চনের দলের যেকোন সিদান্তকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন