POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৭, ২০২২ | সময়: ১২:৩০ পূর্বাহ্ণ

মতলব উত্তর উপজেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন,আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। বারবার আঘাত এলেও এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, আর পারবেও না। কেননা, এই সংগঠন জনগণের জন্যই কাজ করে। কাজ করে সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অন্যদের সময়ে লুটপাট হয়েছে। করোনার মধ্যে পৃথিবীর উন্নত দেশগুলোতেও উন্নয়নের কাজ থমকে গেলেও বাংলাদেশে কোনো উন্নয়নকাজ থামেনি। বাংলাদেশের এমন উন্নয়ন দেখে বিশ্বের উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা বিস্মিত। আর এমন উন্নয়ন একমাত্র শেখ হাসিনাকে দিয়েই সম্ভব। উন্নয়নের ক্ষেত্রে তিনি বাংলাদেশকে ভিন্ন এক উচ্চয় নিয়ে গেছেন। সুন্দর ভাবে জীবন গড়ার জন্য, বেকারদের চাকুরীর নিশ্চয়তার জন্য, উন্নত দেশ গড়ার জন্য, সাধারন মানুষের জীবনমান উন্নয়নের জন্য শেখ হাসিনার পাশেই থাকুন এবং নৌকা মার্কার সাথে থাকুন।
৬ মে শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মিলারচর এলায়েন টেকনিক্যাল ইনিস্টিটিউট মাঠে এ সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এবং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন ছৈয়াল ও যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ এবং মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান মিজান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মহসীন মিয়া মানিক, কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা,গাজী শাখাোয়াত হোসেন, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিব, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষনা বিষযক সম্পাদক মিয়া আসাদুজ্জামান প্রমূখ।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য যথাক্রমে আতিকুল ইসলাম শিমুল ও

আহসান উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, ব্যারিস্টার জুয়েল সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদ, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকূল সরকার , ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এড. আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলী নূর বেপারীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। আশা করি নিজেদের সমাজটাকে গড়তে আপনারা এ বিষয়ে আরো আন্তরিক হবেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন