POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা পুলিশের ঈদ উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৩, ২০২২ | সময়: ৪:০৯ অপরাহ্ণ

মঙ্গলবার পুলিশ লাইন্স, চাঁদপুর জামে মসজিদে জেলা পুলিশ, চাঁদপুর এর ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি।

ঈদের নামাজ শেষে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) জামাতে উপস্থিত সকল পুলিশ সদস্য, পুলিশ লাইন্সে কর্তব্যরত সদস্যগণ ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তার বিভিন্ন মোড় ও গার্ডে দায়িত্বরত অফিসার ফোর্সদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। এই উৎসবের আনন্দ বহুগুনে বৃদ্ধি পেয়েছে মাননীয় পুলিশ সুপার ব্যাতিক্রম উদ্যোগের কারণে।

জেলা পুলিশ, চাঁদপুর পরিবারের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য একই রঙের পাঞ্জাবি ও একই ডিজাইনের শাড়ি পরিধান করে, যা সকল অফিসার ফোর্সের মধ্যে নতুন আবেশে স্বতঃস্ফূর্ত মনোভাব সৃষ্টি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করেছে। নতুন উদ্যোমে দেশের সেবার নিয়োজিত হবে পুলিশ সদস্যগণ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন