হাজীগঞ্জে টিভিএস সিএনজি চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মেসার্স সিকদার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আহসান সিকদার।
সোমবার দুপুরে হাজীগঞ্জ বলাখাল রামচন্দ্রপুর সড়ক সংলগ্ন রাজমণি সুপার মার্কেটের সামনে ইফাদ মটরস অনুমোদিত টিভিএস কিং ডিলাক্স ডুরামেক্স অর্ধশতাধিক সিএনজি চালকদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মার্কেট মালিক মোঃ আবুল খায়ের, মোহাম্মদ জাহাঙ্গীর কাজী, সিকদার এন্টারপ্রাইজের ম্যানেজার শাকিব খাঁন, টিভিএস গাড়ি চালকদের নেতা জুয়েল ও শাহিন। উপহার সামগ্রী গ্রহণ করেন টিভিএস, চালক জুয়েল, শামীম, রিপন, মাসুদ ,আহসান, বাবুল, শাহিন ,শাকিব, কবির, হেলাল প্রমুখ।
ইফাত মোটরসের অনুমতিতো ডিলার সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আহসান সিকদার বলেন, সিকদার এন্টারপ্রাইজের টিভিএস গাড়ির সকল প্রকার অরজিনাল পার্টস পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়। এছাড়াও সহজ কিস্তিতে গাড়ি নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে বলে জানান তিনি।