POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে যুবলীগের চেয়ারম্যান ও স্ত্রীর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২, ২০২২ | সময়: ৯:২০ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে তাদের রোগ মুক্তি কামনায় মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান খানের ব্যবস্থাপনায় ২ মে সোমবার বিকেলে হরিনা খানবাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিয়া নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, জেলা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী,সহ-সম্পাদক নূরে আলম, উপজেলা ছাত্রলীগের নেতা আশিকুর রহমান সানি, মতলব পৌর ছাত্রলীগের নেতা সাহাব উদ্দিন সোহেল, যুবলীগের নেতা শাহাদাত হোসেন খান প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন