POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দ্বিতীয়বারের মতো ৬ গ্রামে ঈদের নামাজ আদায়

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২, ২০২২ | সময়: ১:৪৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে রোববারে পর আজ সোমবারও একই ভাবে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সাদ্রা তিনটিসহ সমেশপুর ও বলাখাল গ্রামে মোট ৬ টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এ জামায়াতে ইমামতি করেন হযরত মাও. আরিফ চৌধুরি সাদ্রাবী। এসব জামায়াতে সহস্রাধিক মুসল্লী অংশ গ্রহন করেন

দক্ষিন বলাখাল গ্রামে সকাল ৯ টায় দুইটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
সাদ্রা গ্রামের ইউপি সদস্যজাকির হোসেন বলেন, সোমাবের ঈদের নামাজ আদায় করেছি। মঙ্গলবার এই গ্রামে আর ঈদের জামাত হবে না।
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান জানান, দক্ষিন বলাখাল হাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করেন হাফেজ মাও. শরিফ হোসেন এবং দক্ষিন বলাখাল স্কুল বাড়িতে ইমামতি করেন মাও. আবদুর রহমান।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, সাদ্রাসহ যেসব স্থানে ঈদের জামায়াত হয়েছে। সে সমস্ত স্থানে পুলিশের তদরকি ছিল।

মাও. আরিফি হোসেন চৌধুরী বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি। আজও সে ধারায় ঈদের নামাজ আদায় করা হয়েছে । পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন