বলাখাল জে.এন.উচ্চ বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন মেলার আয়োজন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের নারগিস ফুড প্যাভিলিয়নে এ আয়োজন সম্পন্ন হয়।
চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫জন বন্ধুরা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন প্রিয় সহপাঠীকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। বন্ধুত্বের টানে কে কোন উপজেলার তা ভুলে গিয়ে সবাই যেন একই আত্মায় মিশে যায়। অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা।
খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় অনুষ্ঠান প্রাঙ্গণ।
স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
ওইসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সজল, রিপন, শাহনেওয়াজ, সুকান্ত, শুভঙ্কর, রাজীব, ফারুক, সাগর, ইউসুফ, সুজিত,রাজু,ফিরোজ, রাজন, মাসুদ, সবুজ, সাইফুল, মারুফ, শরীফ, তারেক, পবিত্র, মজিব পাটোয়ারী, প্রীতম, অনন্ত, শাহিদ, প্রশান্ত প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানটি প্রানবন্ত করে তুলতে সহযোগিতায় ছিলেন, মামুন,পান্থ, ফরহাদ।