POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে জাতীয় মে দিবস পালিত

আনিছুর রহমান সুজন: | প্রকাশিত: মে ১, ২০২২ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জে জাতীয় মে দিবস উপলক্ষে আজ ১লা মে বিকেল ৪টায় বাসস্ট্রান্ড শ্রমিকলীগের দলীয় কার্যালয়ে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো হানিফ কাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ
আলম মিজির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন,১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জাকির
হোসেন,সাধারন সম্পাদক ফিরোজ আলম, ১৪নং ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, ১০নং শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ২নং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম তাজু, নুরুগাজী, হারুন গাজী, গোপাল চন্দ্রদাশ সহ প্রমুখ।

আলোচনা সভার পূর্বে বাসস্ট্রান্ড থেকে র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন