POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ

কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে অনিক চন্দ্র (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সাচার ইউনিয়নের উজান ছিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সে একই গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, অনিক চন্দ্র ঘরের বৈদ্যুতিক কাজ করতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

আহত অবস্থায় অনিক চন্দ্রকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন