শুক্রবার ( ২৯ এপ্রিল ) সকালে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ লায়ন সেল্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা।
তিনি বলেন লায়ন্স ক্লাব একটি সেবা মূলক সংগঠন।এটি বিশ্বের সবচেয়ে বড় একটি সামাজিক ও সেবা মূলক সংগঠন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা ও ঘুড়ে দাড়াতে অনেক গুলো সামাজিক সংগঠন ভূমিকা রেখেছে।বাংলাদেশে কোভিড কালীন কঠিন দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশে থেকে যে কয়েকটি সংগঠন কাজ করেছে তার মধ্য লায়ন্স ক্লাব অন্যতম। যে কোন কঠিন বা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পাশে থেকে যৌথভাবে কাজ করতে হয়।বর্তমান সরকার দেশে সুষম উন্নয়ন বজায় রাখতে সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করছে।এই দেশের কোন নাগরিক দারিদ্র্য সীমার নিচে বসবাসের সুযোগ নাই।দেশের অগ্রগতি অব্যাহত রাখার জন্য দক্ষ ও পরিশ্রমী জনশক্তি সৃষ্টি করতে হবে।এছাড়াও তিনি বলেন আমারা বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকেই দেখেছি সেবা মূলক সংগঠনের সামাজিক অবদান ও দায়বদ্ধতা। আসন্ন ঈদুল ফিরত উপলক্ষ্যে এই সংগঠনের মাধ্যমে যাদেরকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে তারাও একটু ঈদ আনন্দ উপভোগ করতে পারবে।তাই এই মহৎ কাজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ক্লাব কর্তৃপক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন মফিজুল ইসলাম খান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট নাসির উদ্দিন সরোয়ার,ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
ক্লাবের সাধারন সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাবের চীফ এডভাইজার লায়ন মোঃ জাকির হোসেন, আইপিপি লায়ন মোঃ জিকরুল আহসান, সহ-সভাপতি (১) লায়ন কিশোর কুমার সিংহ রায়, সহ-সভাপতি (২) লায়ন খোরশেদ আলম বাবুল, যুগ্ম সম্পাদক লায়ন মিজানুর রহমান ভূইয়া, লায়ন আবুল কালাম আজাদ, জয়েন্ট ট্রেজারার লায়ন গোলাম হোসেন টিটু, ক্লাব সদস্য লায়ন শেখ রফিক, লিও ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি সজীব দেবনাথ সহ অনান্য ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন লিও আল-আমিন তালুকদার,গীতা পাঠ করেন লায়ন কিশোর সিংহ রায়।
ওইদিন ক্লাবের পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে ঈদের বিভিন্ন সামগ্রী সহ ঈদ উপহার তুলে দেন অতিথি সহ ক্লাব কর্মকতারা।