POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ সুপারের ঈদ উপহার পেলেন সহস্রাধিক পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ | সময়: ১২:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ১শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিক ভাবে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের পাঠানো ঈদ উপহার বিতরণকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ পিপিএম।

তিনি জানান, একযোগে জেলার আট থানায় সহস্রাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিলের পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সেকেন্ট অফিসার মেজবাহ উদ্দিন, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, মনিরুজ্জামান বাবলুসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অঅনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পঙ্গু গরিব, আসহায়, বিধবা ও দু:স্থদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ,  হাজীগঞ্জ , চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন