POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার থেকে ১৩৫ কোটি ১০ লক্ষ ২৫ হাজার টাকার জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ | সময়: ১:৫২ পূর্বাহ্ণ

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ এপ্রিল ২০২২ তারিখ সকালে বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকার ০৩ টি কারেন্ট জাল এর গোডাউন এবং চাই নেট এর গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ কোটি ১৫ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ মনোফিলামেন্ট পুষ জাল এবং ১০০ পিস চায়ানা চাই জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৩৫ কোটি ১০ লক্ষ ২৫ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার, চাঁদপুর সদর এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সদর।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার চাঁদপুর এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন