POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ-শাহরাস্তিতে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২ | সময়: ৫:২৭ অপরাহ্ণ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ শাহরাস্তি দুই উপজেলার এক হাজার পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে হাজীগঞ্জ উপজেলার পিটিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ঈদ বস্ত্র বিতরণ উদ্ভোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গন্ধ্যর্বপুর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামি লীগের সভাপতি আলহাজ্ব নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোকলেছুর রহমানের, হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব ফারুক আহমেদ, সাধারণত সম্পাদক ইলিয়াস, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জনাব মকবুল চৌধুরী, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সদস্য জনাব মাহবুব চৌধুরী, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য হোসাইন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারী সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন