POPULAR BD NEWS
Popular BD News Logo

৩০ কেজি গাঁজাসহ কুমিল্লার শাহিন আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২ | সময়: ৫:০১ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর কুমিল্লা জেলার বুড়িচং থানার নাজিরা বাজার এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৯ এপ্রিল কুমিল্লা জেলার বুড়িচং থানার নাজিরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার জয়পুর গ্রামের মোঃ সামসুল আলমের ছেলে মোঃ শাহিন আলম(৩৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেমজর মোহামম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন