POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল পৌর ছাত্রদল

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২ | সময়: ৮:০২ অপরাহ্ণ

আর্থিক ও করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছে অসহায় ও গরীব চাষীরা।

সেই অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছে কচুয়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। চাঁদপুর-১ কচুয়া আসনের প্রধান সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মমদ মোশাররফ হোসেন মিয়াজীর নির্দেশে কচুয়া পৌরসভার কোয়া গ্রামে অসহায় কৃষক বিল্লাল হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ওই সময় আট জন ছাত্রদলের নেতাকর্মীরা ওই কৃষকের ১৮ শতাংশ জমির ধান কাঁটা ও মাড়াইয়ের কাজে অংশ নেয়। পৌর ছাত্রদল নেতা মো. ইমাম হাসান বলেন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের নির্দেশে ও একাদশ জাতীয় সংসদ চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মিয়াজীর সার্বিক তত্ত্ববধানে করোনা সংকটে অসহায় ও গরীব চাষীদের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেওয়া কার্যক্রম হাতে নিয়েছে কচুয়া পৌর ছাত্রদল। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে গরীব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ছাত্রদলের নেতাকর্মীরা।

কোয়া গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, আর্থিক সংকটের কারনে আমি শ্রমিক দিয়ে ধান কাটতে পারছি না। অত্যান্ত গরীব হওয়ায় ধান কাটা ও মাড়াই করা সম্ভব নয়। আমার দুরবস্থার কথা শুনে পৌর ছাত্রদল নেতা ইমাম হাসানের নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আমার ১৮ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় কচুয়া পৌর যুবদল নেতা গাজী শাহপরান, শরীফ খান,পৌর ছাত্রদল নেতা ইমাম হাসান, জাহিদুল ইসলাম,এসিপি আকিব ও আরিফ হোসেন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন