কচুয়া উপজেলার উত্তর ইউনিয়নে ভিজিএফের ২০ বস্তা জব্দকৃত চাউল এলাকায় গরীব ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্যাগ অফিসার মো. জহিরুল ইসলামের উপস্থিতিতে এসব চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন। বুধবার ভিজিএফের ২০ বস্তা চাউল ইউনিয়নে ইউপি সদস্য ও এতিমখানা কর্তৃপক্ষের সমন্বয়ে এতিমখানায় বিতরণ করার চেষ্টা করে।
পরে স্থানীয়রা পথিমধ্যে চাউলগুলো আটক করে উপজেলা নিবাহী অফিসারকে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে চাউলের বস্তাগুলো জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ইউপি সদস্য ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে এসব চাউল বিতরণ করেন।
ওইসময় ইউপি সচিব মফিজুর রহমান, ইউপি সদস্য মজিবুর রহমান, জসিম উদ্দিন, কাউছার হোসেন, মেহেদী, মোজাম্মেল, সাইফুল তালুকদার, রহিমা বেগম , মনোয়ারা বেগম ও সাহিদা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।