POPULAR BD NEWS
Popular BD News Logo

চার দিন ধরে নিখোঁজ শাহরাস্তির বৃদ্ধা সামছুল আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২ | সময়: ১১:০৯ পূর্বাহ্ণ

গত চার দিন ধরে নিখোঁজ শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গা মুন্সি বাড়ির মোঃ সামছুল আলম (৭০)।

গত শনিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন গত কয়েকদিন ধরে তন্নতন্ন করে খোঁজেও হদিস মেলাতে পারেনি মোঃ সামছুল আলমের।

জানা যায়, শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তিনি ২ছেলে ও ১ কন্যার জনক।

তবে এ সংবাদ লেখা পর্যন্ত মোঃ সামছুল আলমের পরিবার এখনো থানায় কোন নিখোঁজ ডায়রি করেনি।

নিখোঁজ মোঃ সামছুল আলমের ভাগিনা হিরা জানান, মামা গত শনিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। আমরা সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি। কোথাও মামাকে পাওয়া যাচ্ছে না।

প্রয়োজনে নাম্বার: 01306 761731 যোগাযোগ করতে বলা গেল।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন