হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর মজুমদার বাড়ীতেপানিতে পড়ে শিশু মাইশার (৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
শিশু মাইশার বাবার বাড়ী বাকিলা ইউনিয়নের রাধাসা গ্রামে। তার বাবা মো. মাসুদ হোসেন। মা শারমিন বেগম।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাইশা তার নানার বাড়ীতে মায়ের সাথে থাকতো। খেলারচলে সে পুকুরে ডুবে যায়। পরে তার মৃতদেহ পানিতে ভেসে উঠে।