POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ৬:৫২ অপরাহ্ণ

নোয়াখালী,ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তৈল জাতীয় ফসল উৎপাদনের লক্ষে চাঁদপুরের কচুয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মেঘদাইর গ্রামে কৃষকদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী,ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. লুৎফুর রহমান।

এসময় মনিটরিং অফিসার মো. জুলফিকার আলী, উপ-সহকারী কর্মকর্তা অমল চন্দ্র সরকার,পরিমল চন্দ্র সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন