POPULAR BD NEWS
Popular BD News Logo

নিউইয়র্কে হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২ | সময়: ১১:০৭ অপরাহ্ণ

নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ এপ্রিল-২০২২ ইং শনিবার নবান্ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক এর আহবায়ক বিশিস্ট লেখক আবুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রহমান মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা ডা: মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ  ওয়েলফেয়ারের উপদেষ্টা মনির হোসেন মুন্সি,চাঁদপুর ফাউন্ডেশেনের উপদেষ্টা সাবেক জাতীয় দলের ফুটবলার মোস্তফা হোসেন মুকুল,উপদেষ্টা ফারুক মজুমদার এবং চাঁদপুর ফাউন্ডেশের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর ফাউন্ডেশেনের উপদেষ্টা হারুন ভুইয়া, উপদেষ্টা জামান তপন, চাঁদপুর ফাউন্ডেশেনের সাবেক সভাপতি মামুন মিয়াজী, চাঁদপুর ফাউন্ডেশেনের বর্তমান সাধারন সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি বাংলাদেশ কনসুলেট অফিসের সাবেক কর্মকর্তা সোহেল হোসেন,হাজীগঞ্জ ওয়েলফেয়ারের উপদেষ্টা লুৎফুর রহমান চুন্নু, উপদেষ্টা সাইফুল ইসলাম লিটন,উপদেষ্টা বিল্লাল তপাদার, হাজীগঞ্জ ওয়েলফেয়ারের যুগ্ন-আহ্বায়ক সহিদুল্লাহ, সদস্য বাবলু,আবু বকর,নিউইয়র্কে বসবাসরত  বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দসহ চাঁদপুরের হাজীগঞ্জের বহু গন্যমান্য ব্যক্তি বর্গ ও তাদের পরিবারের সদস্য বৃন্দ ।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া পরিচালনা করেন হাজীগঞ্জ ওয়েলফেয়ারের যুগ্ন আহ্বায়ক মাওলানা আ: রহমান। মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন