POPULAR BD NEWS
Popular BD News Logo

একই স্থানে দু’দলের ইফতার পার্টিকে কেন্দ্র করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী’র গাড়িবহরে হামলা অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ

কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় তিনি বদরপুর সপ্রাবি মাঠে ইফতার পার্টিতে অংশগ্রহন না করে পাশ^বর্তী হোসেনপুর এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ঢাকায় ফিরে যান ।

বিএনপির দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, সোমবার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। পরবর্তীতে ওই স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা ইফতার পার্টির আয়োজন করে। এহছানুল হক মিলন ওই সভায় যোগদান না করে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার পার্টিতে যাওয়ার চেষ্টা করলে গাড়ি বহরের পিছনে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠে।

ওই সময় তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী ও সাংবাদিক আতাউল করিম গাড়ি বহরে ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন