POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার পালাখাল ব্র্যাক শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলার পালাখাল ব্র্যাক শাখার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পালাখাল ব্র্যাক শাখার কার্যালয়ে গ্রাহক,ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ব্র্যাক এরিয়া ম্যানেজার মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মাকছুদুল আলমের পরিচানায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়। এসময় ইউপি সদস্য মো. শাহজালাল মিয়া,সমাজসেবক মো. মাহবুব আলম,মিজানুর রহমান,ব্যবসায়ী মিন্টু পাটওয়ারী,সাংবাদিক জিসান আহমেদ নান্নু ও মাসুদ রানাসহ পালাখাল ব্র্যাক শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল হযরত ওমর ফারুক (রা:) এতিমখানার মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. নাছির উদ্দিন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন