কচুয়া উপজেলার বজরীখোলা মজুমদার বাড়ীতে রবিবার পূর্ব শত্রুতার জেরধরে বাড়ীঘর ভাংচুর ও দোকান লুটপাট ও মুদি দোকানের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মো. ফারুক হোসেন মজুমদার বাদী হয়ে নবীর,শহীদ,ছিদ্দিক ও আবু স্বর্নাকার সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে
সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সাচার পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, পূর্বে ঘটনায় আমরা আসামি হয়ে বাড়ীতে থাকতে পারছিনা। এরই মধ্যে আমাদের বসত বাড়ি সহ থাকা একটি টিনের ঘরের বেড়াসহ বসত ঘরের দরজায় বেড়াগুলো পিটিয়ে ভাংচুর করা হয় এবং আমার দোকানে থাকা আনুমানিক নগদ ৫০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যান।
সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনার সত্যতা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
E/N