POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন-এর ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ | সময়: ১:০৫ অপরাহ্ণ

❝আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব❞ এই শ্লোগানকে সামনে রেখে ২৩-০৪-২০২২ ইং তারিখ রোজ শনিবার চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র চাঁদপুর রোটারি ভবন-এ প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন-এর ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ আল মারুফ-এর কন্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন-এর আহবায়ক কাজী মোসলেহ উদ্দিন মিশু। অনুষ্ঠানে এসোসিয়েশন-এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবদুর রহমান রিজভী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন-এর সদস্য সচীব মোঃ নজির মিয়াজি অপু, এসোসিয়েশন-এর আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সিফাত, শাহ মোহাম্মদ মোজাম্মেল, কামরুল ইসলাম বাবু, মোঃ আবু হানিফ, মেহেদী হাসান হৃদয়।

এছাড়াও বক্তব্য রাখেন মোঃ হাসান উদ্দিন, মোঃ রুবেল শেখ, সোলায়মান আহমেদ, মশিউর রহমান তুহিন, মোঃ রুবেল আহমেদ, জুবায়ের সিয়াম, মোঃ শাকিল, মোঃ শাওন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সংগঠন সমূহঃ তরুণ প্রজন্ম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, মানবতার বন্ধন, স্যাডো, সারা ফাউন্ডেশন, সমাজ সংশোধনী সংস্থা, উৎসর্গ, দিশারী সমাজ কল্যাণ সংস্থা, আলোর বাহন, নব জাগরণ সমাজ কল্যাণ সংস্থা, কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন, যাত্রিক’১৭, মানব সেবা সংস্থা, চান্দ্রা ব্লাড ডোনার কমিউনিটি, ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশ, আলোর মশাল ফাউন্ডেশন, মুক্তির তরুণ ইসলামী সংগঠন, পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, একতা ফ্রেন্ডস সোসাইটি, ব্লাড ডোনেশন চাঁদপুর, শিহরণ সমাজ কল্যাণ সংস্থা, মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন, অঙ্গীকার বন্ধু সংগঠন, সোস্যাল ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ, তারুণ্যের অগ্রদূত ব্লাড ডোনেশন, প্রজ্বলন, বিসর্জন ফাউন্ডেশন, যুব ঐক্য ফাউন্ডেশন, সোনালি সুদিন সমাজ কল্যাণ সংস্থা, বদলাও ইয়ূথ ফাউন্ডেশন, ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ,আলোর কন্ঠ সমাজকল্যাণ ফাউন্ডেশনসহ চাঁদপুর জেলার প্রায় অধ্যশতাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা,সভাপতি,সাধারন-সম্পাদক ও গ্রুপের প্রতিনিধিগণ এই প্রোগ্রামে অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সমন্বয়ে ভোটের মাধ্যমে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর মনোগ্রাম/লোগো নির্ধারণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন