POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রসন্নকাপ খানকায়ে ছালেহিয়া দারুচ্ছুন্নাত দীনিয়া কমপ্লেক্সের উদ্যোগে ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ | সময়: ৮:৪৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ খানকায়ে ছালেহিয়া দারুচ্ছুন্নাত দীনিয়া কমপ্লেক্সে লিল্লাহ বোডিং ও ইয়াতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কমপ্লেক্স মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রসন্নকাপ খানকায়ে ছালেহিয়া দারুচ্ছুন্নাত দীনিয়া কমপ্লেক্সের সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম পাটওয়ারী বাবুলের সভাপতিত্বে ও নায়েবে মুদির মাওলানা মো. সোলাইমান ক্বাফীর পরিাচলনায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ পাটওয়ারী,সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ,সমাজসেবক আব্দুল মালেক পাটওয়ারী,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মফিজুল ইসলাম,সদস্য সফিকুর রহমান পাটওয়ারী,ইউপি সদস্য গোলাম খাজ,যুবলীগ নেতা কামাল হোসেন,জালাল প্রধান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ইঞ্জি. সোহাগ হোসাইন প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রসন্নকাপ খানকায়ে ছালেহিয়া দারুচ্ছুন্নাত দীনিয়া কমপ্লেক্সের মুদির মাওলানা মো. হোসাইন বাহাদুর।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন