POPULAR BD NEWS
Popular BD News Logo

কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে শাহরাস্তিতে ছাত্রদলের আনন্দ মিছিল 

ডেস্ক নিউজ | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২ | সময়: ৮:৪০ অপরাহ্ণ
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে শাহরাস্তি উপজেলা ছাত্রদল।
শুক্রবার (২২ এপ্রিল) বেলা ২ টা ৩০ মিনিটে দলের শাহরাস্তি-হাজীগঞ্জের প্রধান সমন্বয়ক ইঞ্জিঃ মমিনুল হকের নির্দেশনায় মিছিলটি উপজেলার শাহরাস্তি গেইট থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব  আজগর হোসেন মিয়াজী, যুগ্ম আহবায়ক মোঃ মহিন উদ্দিন, ইব্রাহীম খলীল, আঃ হান্নান, মেহেদী হাসান সুজন, পৌরসভার আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, তারেক হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন