POPULAR BD NEWS
Popular BD News Logo

অসহায়দের মাঝে দুইটি সেলাই মেশিন বিতরণ করলো প্রভাত সমাজকল্যাণ সংস্থা

হোসেন বেপারী | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২ | সময়: ৪:১১ অপরাহ্ণ

সেচ্ছাসেবী সংগঠন Habitat Development Trust (HDT) এর অর্থায়নে ও প্রভাত সমাজকল্যাণ সংস্থার তত্বাবধানে দুইটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ও শনিবার সকালে প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্টের আওতায় প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট এর ৮১তম ৮২তম ইভেন্টের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলার দুই অসহায় পরিবারের আর্থিক যোগান দাতার হাতে তুলে দেওয়া হয় দুইটি সেলাই মেশিন।

সেলাই কাজ করে এই দুইটি পরিবারের স্বাবলম্বী হওয়ার কিছুটা দিক খুঁজে পাবে বলে জানান প্রভাত সমাজকল্যাণ সংস্থা ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. এমরান পাটোয়ারী।

সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রভাত হাজিগঞ্জ শাখার সহ-সভাপতি তানভীর হাসান জয়, ফরিদগঞ্জ শাখার সহ-সভাপতি বীথি পাটওয়ারী, সদস্য ফারুক হোসেন, রাজু হোসেন, হাফেজ শামচুল হক, ফয়সাল হোসেন ও সংগঠনটির শুভাকাঙ্ক্ষী আরিফ শেখ এবং ছালে আহম্মেদ সজিব প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন