কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ৪র্থ বারের মতো নির্বাচিত হলেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে উপস্থিত সদস্যদের প্রস্তাব সমর্থনের ভিত্তিতে তিনি এ পদে মনোনীত হন।
এ উপলক্ষে বিশেষ সাধারন সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া,দাতা সদস্য আলহাজ¦ হারুনুর রশিদ মিয়া,অভিভাবক সদস্য তোফাজ্জল হোসেন,মাইনুল ইসলাম,রাসেল মুন্সী,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ইতি রানী কর,শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী,রুহুল আমিন ও সালমা আক্তার।
এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ৪র্থ বারের মতো নির্বাচিত হওয়ায় পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।