POPULAR BD NEWS
Popular BD News Logo

হাত-পা বেঁধে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে সোহেল শ্রীঘরে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় হাত-পা বেঁধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সোহেলকে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত সোহেল উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা চকিদার বাড়ীর জিতু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালচোঁ উত্তর ইউনিয়নের নওহাটা গ্রামের স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১৩) মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে চকিদার বাড়ীর সোহেল ও অজ্ঞাত আরো ১জনসহ ওই শিক্ষার্থীকে পেছন থেকে মুখ চেপে ধরে হাত-পা ও মুখ বেঁধে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই প্রভাকার সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন