র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি প্রাইনাদী গ্রামের মোঃ ইমাদুল মিয়ার ছেলে মোঃ শিবলু হোসেন(২৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।