POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২ | সময়: ৭:০৫ অপরাহ্ণ
হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
বুধবার দুপুরে হাজীগঞ্জ থানা এরিয়া, অফিসসমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নীরক্ষণ শেষে  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) সকল কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
ওই সময় তিনি বলেন, কারো অগ্রহণযোগ্যতা অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোন বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যদার কাছে পরিচ্ছন্ন থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সহিত জনকল্যাণমুখী কাজ করতে হবে।
আসন্ন পবিত্র ইদুল ফিতর-২০২২ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
ওই সময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, ইনচার্জ হাজীগঞ্জ থানা অফিসার মোহাম্মদ জোবাইয়র সৈয়দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন