মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম রিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মান্যবর রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মীর সাইফুল ইসলাম, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃদুলাল হোসেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক, সহ সভাপতি ফাইজুর রহমান, সহ-সভাপতি শাহজালাল সিকদার, সহ-সভাপতি সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক রুবেল মৃদা, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নূরে আলম ভূঁইয়া, অর্থ সম্পাদক গাজী জাহিদ, মোঃ দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ সদ্দার, প্রচার সম্পাদক মোঃ এনামুল হক জাকির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অলি উল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, হোলেমালে থেকে আগত সহযোদ্ধা উপ দপ্তর সম্পাদক আবুল কালাম, মোঃ মোখলেসুর রহমান,বিল্লাল হোসেন, মোঃ তাফাজ্জল, আমির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় সংগঠন মালদ্বীপ আওয়ামী লীগের সকল সহযোদ্ধা বৃন্দ ও মালদ্বীপের বিভিন্ন পর্যায়ের চাকরিজীবি,ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী, ও নীলদরিয়ার কলাকৌশলী,বিভিন্ন সংগঠনের নেতৃী বৃন্দ,সাংবাদিক বৃন্দ সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।