হাজীগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ফুড লাভারস পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আহবায়ক দুলাল চন্দ্র মজুমদার।
ওইসময় সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব ফখরুল ইসলাম মজুমদার।
সংগঠনির সদস্য সাংবাদিক গাজী মহিনউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক আবুল হোসেন সাগর, মহিউদ্দিন, পৌর সভাপতি দিলীপ রায়, সাধাল সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পদাক আজগর আলী, পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আবুল কাশেম।
ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৫০ থেকে ৬০জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর