POPULAR BD NEWS
Popular BD News Logo

বদর দিবস ও হাফেজদের পাগড়ী প্রদান উপলক্ষে ইফতার মাহফিল

 মো. হোসেন বেপারী | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২ | সময়: ১১:৪১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার টোরাগড় কাজীবাড়ি মাদ্রাসাতুল মদিনা উন্নয়ন কমিটির আয়োজনে ঐতিহাসিক বদর দিবস ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে টোরাগড় কাজী বাড়ি মাদ্রাসাতুল মদিনা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহীম রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন।

অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাদ্দাঁখা মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদি।

এর পর দুই হাফেজ ছাত্রকে পাগড়ী পড়িয়ে দেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন ও হযরত মাদ্দাঁখা মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বলেন।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহ-আলম,৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন গাজী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির কাজী, কাজী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্বাস আলী আনছারী, মাদ্রাসাতুল মদিনা উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক মো. মোবারক কাজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মো. এনায়েতুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আলমগীর আত্তারী, সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী আজগর রেজা প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন