POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদের আগের শুক্র ও শনিবার যেসব এলাকার ব্যাংক খোলা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ | সময়: ৮:৩১ অপরাহ্ণ

ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৯ ও ৩০ এপ্রিল তারিখে খোলা রাখতে হবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে নির্দেশিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণ – চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৩ মে রোজার ঈদ হলে ২৮ এপ্রিলের পর আর ব্যাংকসহ অফিস-আদালতে কার্যদিবস থাকছে না।  কারণ ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি। পরদিন ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি। ফলে এতোদিন ব্যাংক কার্যদিবসও বন্ধ রাখা যাচ্ছে না।

সেই কারণেই ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক।

ওই দুই দিন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন