POPULAR BD NEWS
Popular BD News Logo

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) নতুন কমিটি ঘটন করা হয়েছে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে সোমবার দুপুরে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলাকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) হাজীগঞ্জ শাখার সভাপতি ডা. রবিউল আলম সবুজ জানান, ১৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সকল ডিপ্লোমা চিকিৎসকদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. মো. আবুল কাশেম এর সভাপতিত্বে ও ডা. মো. মোশারফ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন
(বিডিএমএ) চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মো. ছফিউল্যাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ডা. শাহজালালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সকলের ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) হাজীগঞ্জ শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাৎক্ষনিক ভাবে নতুন কমিটি ঘটন করা হয়। নতুন কমিটির সভাপতি ডা. রবিউল আলম সবুজ, সাধারণ সম্পাদক ডা. সুজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক ডা. মোজাম্মেল হক মামুন, অর্থ সম্পাদক ডা. ইয়াছির আরাফাত, কার্য নির্বাহী সদস্য ডা. শামীমা আরাফাত, ডা. শহিদুল ইসলাম, ডা. আলাউদ্দিন, ডা. এবায়েদ উল্যাহ, ডা. অভিজিৎ পোদ্দার, ডা. শ্যামল চন্দ্র দাস, ডা. মো. সাজ্জাদ ইসলাম।

পরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা তিনি নিজেও কমিটির সভাপতি ও সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন