POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে নবাগত ইউএনও’র সাথে এসটিএফএফ’র সৌজন্য সাক্ষাৎ

শাহরাস্তি প্রতিনিধিঃ | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ | সময়: ২:৫২ অপরাহ্ণ
সামাজিক সংগঠনের বৃহৎ সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন (এসটিএফএফ) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাখার পক্ষ থেকে শাহরাস্তি উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলার নানা উন্নয়ন ও সামাজিক সচেতনামূলক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন রশিদ এর সাথে।
এই সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ সৌজন্য সাক্ষাতে বলেন- ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সেবার দরজা সব সময় খোলা। আপনারা যেকোনো বিষয় জানতে চাইবেন বা কোন অসংগতির তথ্য জানলে তা আমাকে জানাবেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’
এসময় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন (এসটিএফএফ) এর  চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মোল্লা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন