POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, চালক পলাতক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২ | সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে অটোরিকশা উল্টে শিশু তানিশা (৫) নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছে।
১৬ এপ্রিল (শনিবার) বিকেল সাড়ে চারটায় উপজেলার টামটা সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দেবীপুর গ্রামের তারেকের অন্তঃসত্ত্বা স্ত্রী রিয়া আক্তার তার শিশু সন্তান তানিশাকে নিয়ে বাবার বাড়ি টামটা সাদার বাড়িতে আসেন। পারিবারিক কাজ শেষে বিকেলে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলিত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তানিশাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিয়া ও শাহরাস্তি উপজেলা কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন জনির মা আহত হন। দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন