POPULAR BD NEWS
Popular BD News Logo

মনপুরা গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ | সময়: ৮:৩৮ অপরাহ্ণ

ঢাকার অভিজাত এলাকা উত্তর বাড্ডায় অবস্থিত মনপুরা স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মনপুরা গ্রুপের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মনপুরা গ্রুপের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজ সেবক ও কচুয়ার কৃতি সন্তান আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,সমাজ সেবক মো. আবু তাহের ,অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন সরকার, মনপুরা স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পশ্চিম পদরদিয়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাও. মো. আতাহার আলী খান। এ সময় মনপুরা গ্রুপে কর্মরত বিভিন্ন কর্মকর্তা, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মনপুরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন