POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর  ইফতার মাহফিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ | সময়: ৮:২৮ অপরাহ্ণ
 চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ এপ্রিল)  চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সদর দপ্তরের মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর ইসলাম।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার মোঃ আতিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালনা পর্ষদের সভাপতি তোহিদুল ইসলাম খোকা।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম ওমর আলী,মোবারক হোসেন,বেলায়েত হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজিএম মোঃ সাদেক মিয়া,এজিএম ওয়াদুদ খন্দকার,  উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাওয়ানুর রহমান, হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আজাদ মজুমদার,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১এর পরিচালনা পর্ষদের সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ কামাল হোসেন,মোঃ মাসুদুল গনি, মোঃ জসিমউদ্দিন মজুমদার প্রমুখ।
 ইফতার মাহফিল পরিচালনা করেন ইসি মহিব বিল্লাহ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন